প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ আজাদ আলীঃ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
জয়পুরহাটের ঐতিহ্যবাহী পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্বরণে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব আজাদ আলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর সুজাউল করিম, সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
বক্তব্য ক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতিদ্বয় আব্দুল হাই, আব্দুল হালিম সাবু, সিনিয়র সহসভাপতি দুলাল অধিকারী । এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা রাজনৈতিক দলের প্রতিনিধি, বণিক সমিতির সভাপতি , সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরগণ উপস্থিত ছিলেন।
শেষে ক্লাবের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)